সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের টাউন সভাপতি অতনু সাহার জন্মদিন উপলক্ষে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয় সাগরদীঘি ব্লাড সেন্টারে। এই শিবিরে উপস্থিত ছিলেন সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়, এস আই ইনসান আলি সাহেব, এস আই প্রভাস বিশ্বাস সাহেব, এস আই প্রিয়াঙ্কা রোজ ম্যাডাম, জঙ্গিপর স্পন্দন ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়াউল আলম ও সাহিম খাঁন, মানববন্ধন সংস্থার প্রতিনিধি তুষার ভকত, হিউম্যান সার্ভিস সংস্থার প্রতিনিধি আফজাল সেখ ও রাহেদ সেখ, মুর্শিদাবাদ ব্লাড ডোনার্স ব্যাংকের সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলা পক্ষ সংস্থার প্রতিনিধি নুরুল হাসান, ড্রিম লাইফ সংস্থার প্রতিনিধি রনি খান এবং সংস্থার পাশে সব সময় থেকে থাকে সুগার আলি ও অভিজিৎ সিনহা এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন রক্ত দান শিবিরে ৫৮ জন রক্ত দাতা স্বইচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসে। এদিন রক্ত দিতে এগিয়ে আসে এক পুলিশ অফিসার ইনসান আলি সহ দুই মহিলা ও অতনু সাহা সহ বিভিন্ন ছাত্র, সংগঠনের সদস্যরা এবং নিয়মিত রক্ত দাতারা রক্ত দানে এগিয়ে আসে।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অতনু সাহাকে জন্মদিনের শুভেচ্ছা ও কুর্নিশ জানাই।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল রক্ত দাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সকলকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য, এভাবেই সবার পাশে থাকুন। ধন্যবাদ।








Post a Comment
Please do not enter any spam links in the comment box.