সাগরদিঘী হাসপাতালে ভর্তি ছামুগ্রাম গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত এক বছরের শিশু বিষ্ণুপ্রিয়া ঘোষের রক্তের প্রয়োজনে ডাক্তার বাবু জানান। অনেক খোঁজাখুঁজি করে রক্ত না পাওয়ায়, সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন কে জানাই। তারপর সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে এগিয়ে আসলেন জুগোর গ্রামের হাসান সাঈদ। তিনি সাগরদিঘী এস. এস. ব্লাড সেন্টারের স্বেচ্ছায় রক্তদান করেন এবং রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দেন। রোগীর পরিবার রক্ত পেয়ে ভীষণ খুশি।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Post a Comment
Please do not enter any spam links in the comment box.