বহরমপুর বেসরকারি হাসপাতালে ভর্তি সাগরদিঘী থানার অন্তর্গত পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ময়না বিবি। তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে রক্তশূন্যতার সমস্যায় ভুগছিলেন। তার জরুরি রক্তের প্রয়োজনে রোগীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তাকদীর হক কে জানান। তারপর সঙ্গে সঙ্গে তাকদীর হকের বন্ধু ইমরান খান্নার প্রচেষ্টায় তাকদীর হক বেরিয়ে পড়ে ভগবানগোলা। সেখান থেকে টিটু সেখ কে নিয়ে পৌঁছে যায় বহরমপুর ব্লাড সেন্টারে, তারপর রক্ত দান করেন। সহযোগিতায় সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তাকদীর হক উপস্থিত ছিলেন।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
![]() |
| টিটু সেখ |


Post a Comment
Please do not enter any spam links in the comment box.